০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপের সুপারিশ সিপিডির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় তাৎক্ষণিক, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সমন্বিত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীতে ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার ও টেকসই জ্বালানি ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী ফকরুদ্দিন আল কবির। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সিপিডি বলেছে, এলএনজি আমদানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো, দেশীয় গ্যাস অনুসন্ধান ত্বরান্বিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি করতে হবে।

তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামার ঝুঁকি কমাতে এলএনজি সংগ্রহ প্রক্রিয়া উন্নয়নের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি জ্বালানি সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে মূল্য নির্ধারণ পদ্ধতি চালু, নিয়ন্ত্রক সংস্থার সংস্কার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের কথা বলেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগসংক্রান্ত বিদ্যমান নীতিমালা পুনর্মূল্যায়নেরও সুপারিশ করেছে সিপিডি। সংস্থাটির মতে, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া দেশের জ্বালানি সংকটের টেকসই সমাধান সম্ভব নয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপের সুপারিশ সিপিডির

আপডেট সময় : ০৪:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬