জেসিআই ঢাকা প্লাটিনামের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৫২ বার পড়া হয়েছে
২৩ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার বনানী ক্লাব নটরডেমিয়ান্স–এ জেসিআই ঢাকা প্লাটিনামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফী আহমেদ এবং ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্টসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে জেসিআই আর্থ-সামাজিক উন্নয়ন ও তরুণ নেতৃত্ব বিকাশে ধারাবাহিকভাবে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছর নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে সংগঠনটি অনন্য মাইলফলক স্পর্শ করছে। এরই ধারাবাহিকতায় জেসিআই ঢাকা প্লাটিনাম গত এক বছরজুড়ে বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সভায় পূর্ববর্তী কমিটি তাদের বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করে। পরে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয় এবং নবনির্বাচিতরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
নবনির্বাচিত কমিটিতে ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. হামিদুজ্জামান আখন্দ। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে মো. রোকনুজ্জামান এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে সামিউল ইসলাম রাতুল, আর. কে. মজুমদার ও রাবেয়া খাতুন লাকী নির্বাচিত হন।
এছাড়া সেক্রেটারি জেনারেল হিসেবে মশিউর শাফি, জেনারেল লিগ্যাল কাউন্সেল (জিএলসি) হিসেবে আলিশাহ এস. হাসান এবং ট্রেজারার হিসেবে মোহাম্মদ রাফাতুল ইসলাম আভে দায়িত্ব গ্রহণ করেন। জেআইবি চেয়ারপারসন হিসেবে মেজবা শাওন নির্বাচিত হন।
জেসিআই ঢাকা প্লাটিনামের লোকাল ডিরেক্টর হিসেবে শাকিলুর রহমান, এ এস এম আসিফ ইসলাম ও শাবনাজ মিষ্টি দায়িত্ব পালন করবেন। পাশাপাশি লোকাল কমিটি চেয়ার হিসেবে সাজ্জাদ হোসেন শিকত, রুদ্র চৌধুরী তূর্য ও অরণ্য রিদওয়ান দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের একটি আন্তর্জাতিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস শহরে অবস্থিত। বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সদস্য সংখ্যা দুই লাখের অধিক। বাংলাদেশে প্রায় ৪৫টি লোকাল চ্যাপ্টার সক্রিয় রয়েছে, যার মধ্যে জেসিআই ঢাকা প্লাটিনাম একটি উল্লেখযোগ্য অধ্যায়।






















