জননিরাপত্তা নিশ্চিতে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সদস্যদের জনগণের আস্থা অর্জনের পাশাপাশি মানবিক ও পেশাদার আচরণের নির্দেশনাও দেন তিনি। আর কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ না পায়, সে অঙ্গীকার করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
রোববার সকাল থেকেই রাজারবাগ পুলিশ লাইনসে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ, সালাম গ্রহণ এবং আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ‘পুলিশ সপ্তাহ-২০২৬’।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এসময় তিন একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
মনোমুগ্ধকর এই প্যারেডে অংশগ্রহণ কারি পুলিশ এবং রেব সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
দেশের জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন তারেক রহমান।
পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার ঠেকাতে অঙ্গীকারের আহ্বান জানান তিনি।
দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।






















