০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১৫২৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ এবং জনগণের অধিকার নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই জুলাইয়ের সার্থক পরিসমাপ্তি হবে। জনগণের অধিকার নিশ্চিত হওয়ার দিনই জুলাই শেষ হবে।

শনিবার (৮ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এ আয়োজন কোনো সরকারের সফলতা তুলে ধরার জন্য নয়। বরং যুগে যুগে যারা ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী ছিল, তাদের শাসনামলে জনগণ কীভাবে নিগৃহীত ও নির্যাতিত হয়েছে, সেই চিত্র তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, আহত ও তাদের পরিবারের প্রত্যাশাও তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ থাকলেও জিয়াউর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা না থাকার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে মূলত কর্তৃত্ববাদী ও আগ্রাসী শাসনের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। ইতিহাসে যার যে কল্যাণকর অবদান রয়েছে, তার প্রতি তারা শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির অভিযোগ করেন, বিগত সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশের কোনো শ্রেণি-পেশা বা ধর্ম-বর্ণের মানুষই নিপীড়ন থেকে রেহাই পায়নি। শাসকগোষ্ঠী নিজেদের দেশের মালিক এবং জনগণকে প্রজা মনে করত বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর সরকার কোটা বাতিল করলেও ২০২৪ সালে তা আবার ফিরিয়ে আনা হয়। এর প্রতিবাদ থেকেই নতুন করে ছাত্র আন্দোলনের সূচনা হয়। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা এবং পরদিন আবু সাঈদসহ কয়েকজনের মৃত্যুর পর আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

আবু সাঈদকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক উল্লেখ করে শফিকুর রহমান বলেন, অন্যায়ের সামনে মাথা নত না করে তিনি বুক পেতে গুলি নিয়েছিলেন। এরপর ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড চলতে থাকে এবং ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আন্দোলন চূড়ান্ত পরিণতি পায়।

শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আন্দোলন কেবল একটি সময়কাল নয়; এর সঙ্গে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা জড়িত। এরই ধারাবাহিকতায় জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের ওপরও জামায়াত জোর দিয়ে আসছে।

তিনি বলেন, “জনগণের অধিকার নিশ্চিত হওয়ার দিনই জুলাই শেষ হবে।” সেই দিন পর্যন্ত জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

আপডেট সময় : ০৩:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬