জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ২২৮৮ বার পড়া হয়েছে
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে..অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবিতে কুমিল্লা পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। অবন্তিকার মা তাহমিনা শবনম জানান, দু’দফা জানাজা শেষে কুমিল্লা নগরীর শাসনগাছায় অবন্তিকার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
শুক্রবার রাতে সহকারী প্রক্টর ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠিকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকা।

























