চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার
- আপডেট সময় : ০৪:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী এবং আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরি থেকে বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—কক্সবাজারের ৮ এপিবিএনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সুদীপ কুমার চক্রবর্তী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে বরখাস্তের কারণ ও সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করা হয়েছে।






















