০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: একজনের মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১৫২৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের মতলব দক্ষিণে স্বর্ণ ব্যবসায়ী ওমর সরকার হত্যা মামলায় জয় বিশ্বাস অনিককে মৃত্যুদণ্ড এবং হৃদয় সূত্রধরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) মো. কামাল হোসাইন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জয় বিশ্বাস অনিক মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সুভারিয়া সরকার বাড়ির অর্জুন বিশ্বাসের ছেলে। যাবজ্জীবনপ্রাপ্ত হৃদয় সূত্রধর মতলব দক্ষিণের নারায়নপুর সারপাড় এলাকার গোপাল সূত্রধরের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ২টার মধ্যে নারায়নপুর বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘মাধবী শিল্পালয়’ থেকে বাড়ি ফেরার পথে ওমর সরকারকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ড আড়াল করতে জয় বিশ্বাস নিজেই ওমরের বাবা রবি ভক্তকে ফোন করে জানান, কে বা কারা তাকে হত্যা করেছে।

পরে রবি ভক্ত ও তার বড় ছেলে জীবন কৃষ্ণ বাড়ির কাছের দাস বাড়ির উঠানে ওমর সরকারের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পরদিন ২২ ফেব্রুয়ারি নিহতের বাবা রবি ভক্ত বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তে পুলিশ হৃদয় সূত্রধরকে ২৩ ফেব্রুয়ারি এবং জয় বিশ্বাসকে ২৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে। পরে তদন্ত শেষে ২০২২ সালের ১০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন মতলব দক্ষিণ থানার এসআই মো. হাবিবুর রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সালমা বেগম জানান, মামলায় আদালত ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক রায় দেন।

রায়ে জয় বিশ্বাসকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর একটি ধারায় তাকে যাবজ্জীবন ও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। হৃদয় সূত্রধরকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় জয় বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি হৃদয় সূত্রধর জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আসামিপক্ষে সরকার নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভূঁইয়া।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: একজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৩:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬