০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

চলতি বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেদনটি এখনও পড়েননি। তাই না দেখে মন্তব্য করা সম্ভব নয়। অনুমাননির্ভর কোনো প্রতিবেদনের ভিত্তিতে সরকার পদক্ষেপ নিতে পারে না।

অর্থমন্ত্রী বলেন, পে-স্কেলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে আরও আলোচনা প্রয়োজন। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে তা জানানো হবে। তবে চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।

পে-স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি মোকাবিলায় সরকার কী ধরনের ব্যবস্থা নেবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পর জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকার সক্ষম হয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সরকার বেশ কিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন ও শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগও প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কয়েকটি সংকটময় পরিস্থিতি সরকার সফলভাবে মোকাবিলা করেছে।

জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট এড়াতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। মাতারবাড়িতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। মহেশখালীতে আরও একটি এফএসআরইউ স্থাপনের জন্য জায়গা নির্ধারণে জরিপ চলছে। পাশাপাশি জিটুজি ভিত্তিতে দুটি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে অভ্যন্তরীণভাবে গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় সম্পদ দিয়েই গ্যাসের সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চলতি বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬