চট্টগ্রামের গুলিয়াখালী সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ
- আপডেট সময় : ০৭:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে একদিন আগে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে মোহাম্মদ রিফাত হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
রিফাতের বাড়ি রাজবাড়ী জেলায়। ফায়ার সার্ভিস জানায়, সৈকতের যে অংশে রিফাত হোসেন ভেসে গিয়েছিলেন তা থেকে ২০০ মিটার দক্ষিণে তার মরদেহ ভেসে উঠে। সেখান থেকে উদ্ধার করে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে গুলিয়াখালী সৈকতে গোসল করতে নেমে পাঁচজন পর্যটক বড় ঢেউয়ে ভেসে গেলে স্থানীয়রা চারজনকে উদ্ধার করতে পারলেও রিফাত হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি।এদিকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতাল এলাকা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তরুণীর নাম রীতা আক্তার। পুলিশ জানায়, হাসপাতাল ভবনের সামনে একটি ড্রেনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রীতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, তবে কেন তিনি ওই এলাকায় গিয়েছিলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।























