গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হলো। এর আগে সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নজরুল ইসলাম নুরু কাজী শনিবার সন্ধ্যায় মারা গেছেন। উপজেলার চন্ডিবর্দী গ্রামের নিজ বাড়ীতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নজরুল জ্বর, সর্দি, কাশিতে ভুগতে থাকায় গত ১ জুন নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। এরপর নিজ বাড়ীতেই আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় মৃত্যুর পর রাতেই তার লাশ পার্শ্ববর্তী সালথা উপজেলার বল্লভদী গ্রামের কবরস্থানে দাফন করেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা।

























