০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প, লুকিয়ে ওঠেন ছোট উড়োজাহাজে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১৫২৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাণনাশের হুমকির কারণে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেরার পথে আগে ধারণা করা উড়োজাহাজ নয়, বরং ছোট একটি সামরিক পরিবহন বিমানে করে তিনি দেশ ছাড়েন বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, গত ৮ জুলাই তুরস্কের আঙ্কারা সফরের পর ট্রাম্প প্রথমে এয়ারফোর্স ওয়ানে উঠলেও পরে তাকে ক্যাটারিং কন্টেইনারের আড়ালে করে ছোট একটি সি-৩২এ উড়োজাহাজে নেওয়া হয়। ওই বিমানেই তিনি যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন। ওয়াশিংটন পোস্ট প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প পুরোনো এয়ারফোর্স ওয়ানে ওঠার কয়েক মিনিট পর একটি ক্যাটারিং ট্রাক সেখান থেকে বের হয়ে ছোট সি-৩২এ বিমানের দিকে যায়। তবে যুক্তরাজ্যে পৌঁছানোর পর তিনি কীভাবে আবার বড় উড়োজাহাজে ফিরলেন, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

একজন মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, পুরো বিষয়টি এতটাই গোপন রাখা হয়েছিল যে অনেক সরকারি কর্মকর্তাও জানতেন না ট্রাম্প আসলে কোন বিমানে আছেন। তারা ধারণা করেছিলেন, তিনি এয়ারফোর্স ওয়ানেই অবস্থান করছেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের হুমকির কারণে ট্রাম্প কাতারের উপহার দেওয়া নতুন ‘বোয়িং ৭৪৭-৮’ উড়োজাহাজ ব্যবহার না করে পুরোনো এয়ারফোর্স ওয়ানে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে নতুন প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত পুরোনো বিমানটিও ব্যবহার করেননি তিনি।

ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, পুরোনো এয়ারফোর্স ওয়ানে ফেরার কারণ ছিল ব্রিটেনে অবস্থানরত মার্কিন সেনাদের নতুন উড়োজাহাজ দেখার সুযোগ দেওয়া। তবে বিভিন্ন মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ঝুঁকির কারণেই শেষ মুহূর্তে উড়োজাহাজ পরিবর্তন করা হয়।

প্রতিবেদন আরও জানায়, আঙ্কারা থেকে ফেরার সময় পুরোনো এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সাধারণত যুদ্ধক্ষেত্রে এমন সতর্কতা নেওয়া হয়।

কাতারের উপহার দেওয়া নতুন এয়ারফোর্স ওয়ানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, নতুন উড়োজাহাজটি অত্যাধুনিক প্রযুক্তি ও উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত।

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং বলেন, ট্রাম্পকে লক্ষ্য করে থাকা বিভিন্ন হুমকি মোকাবিলায় নিরাপত্তা কর্মকর্তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প, লুকিয়ে ওঠেন ছোট উড়োজাহাজে

আপডেট সময় : ১২:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬