গাজীপুরের কালিয়াকৈর প্রায় এক হাজার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৭:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৬২৮ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর প্রায় এক হাজার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষকরা ব্যক্তিগত অনুদানের মাধ্যমে তহবিল গঠন করে এ সহায়তা দেন। শিক্ষকদের কাছ থেকে ত্রান পেয়ে খুশি শির্ক্ষার্থী পরিবারগুলো।
গাজীপুরের কালিয়াকৈরের বেশিরভাগ এলাকা প্লাবিত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পরিবার হয়ে পড়ে পানিবন্দি। করোনাকালে শিক্ষার্থীদের সাথে ভারচ্যুয়ালি সংযোগে উঠে আসে বন্যায় ক্ষয়ক্ষতি ও তাদের দুর্দশার কথা। তাদের সাহায্যে এগিয়ে আসে উপজেলা শিক্ষা অফিস। সব কর্মকর্তা, স্টাফ এবং ১২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ব্যক্তিগত অনুদানের মাধ্যমে তহবিল গঠন করেন। পরে, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা নৌকা নিয়ে গ্রামে গ্রামে গিয়ে সহায়তা দেন।
এমন ব্যতিক্রমী উদ্যোগে সম্পৃক্ত থাকতে পেরে খুশি শিক্ষক-কর্মকর্তারাও।
মানবতার বন্ধনে কালিয়াকৈর প্রাথমিক শিক্ষা পরিবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে বলে মনে করে উপজেলা প্রশাসন।
প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি করে চাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, সাবান ও মাস্ক দেয়া হচ্ছে।

























