০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১৫২৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় যুদ্ধবিরতি চললেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও হত্যাকাণ্ড চালানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, শুধু সরাসরি হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের নয়, ইসরায়েলি বাহিনীর প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত।

রোববার (১৬ আগস্ট) প্রকাশিত এক পডকাস্টে বেন-গভির এসব মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গাজায় আটক থাকা সাবেক ইসরায়েলি নাগরিক রোম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।

বেন-গভির বলেন, গাজায় এমন মানুষ রয়েছেন যারা বেঁচে থাকার যোগ্য নন। তাদের বেঁচে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে গাজায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালানোর পক্ষে অবস্থান জানান ইসরায়েলের এই মন্ত্রী।

নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ সদস্য বেন-গভির এর আগেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য সমালোচিত হয়েছেন। ইসরায়েলের পুলিশ ও কারাগার ব্যবস্থার দায়িত্বে থাকা এই মন্ত্রীর সামরিক বাহিনীর ওপর সরাসরি হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই। তবে তিনি দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হিসেবে যুদ্ধ ও নিরাপত্তা নীতিতে প্রভাব রাখেন।

গাজায় সামরিক অভিযান কমিয়ে আনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বেন-গভির। তিনি দাবি করেন, যারা তাৎক্ষণিক হুমকি নয়, তাদের বিরুদ্ধেও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালানো উচিত।

এদিকে গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সেখান থেকে সরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন বেন-গভির। একই সঙ্গে গাজায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষেও অবস্থান জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জোরপূর্বক জনগণকে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ জাতিগত নিধনের শামিল হতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় ১ হাজার ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বেন-গভিরের মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর আগে তার ওপর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ নিষেধাজ্ঞা আরোপ করলেও তার অবস্থানে বড় পরিবর্তন আসেনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আপডেট সময় : ০১:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬