কুড়িগ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ২
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের কাঠালবাড়ী এলাকায় হক হিমাগারের সামনে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরের দিক থেকে আসা একটি বালু বাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে কাঁঠাল বাড়ি ফকির পাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে সুপারী ব্যবসায়ী আইয়ুব আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত দু’জনকে কুড়িগ্রাম সদর হাসপাতারে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।





















