কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটর সাইকেলের দুই আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৭৪১ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্টোল পাম্পের নিকট পৌছলে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটর সাইকেল আরোহী নিহত হন। পরে সেখান থেকে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

























