কুমিল্লায় নাশকতার মামলায় বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট
- আপডেট সময় : ০৪:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, এই মামলায় খালেদা জিয়া আগে জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ার আগেই আদালতে স্থায়ী জামিনের আবেদন করা হয়েছে। মিথ্যা মামলা হলেও খালেদা জিয়া কখনো জামিনের অপব্যবহার করেননি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সব সময় তিনি আদালতে নিয়মিত হাজিরা দিয়েছেন। আদালত তাই সন্তুষ্ট হয়ে জামিন স্থায়ী করেছে। ২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহণের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হন আরও ২০ জন। সেসব ঘটনায় দুটি মামলা করা হয়।

























