করোনায় সারাদেশে আরো ৩৮ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৮ জনে।একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি হিসাবে করোনা রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৭৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এতে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৯২০টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৩০টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ লাখ পাঁচ হাজার ৪০৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪২ লাখ ৪৭ হাজার ২৫০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ১৫৭টি।

















