করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৭৮০ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুলতানুল আরেফিন নামে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম’র পশ্চিম বিভাগে এস আই হিসেবে কর্মরত ছিলেন।
করোনা ভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৫ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।



























