করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়ছে দেশের সব শ্রেণিপেশার মানুষের মাঝে
- আপডেট সময় : ০৭:৫৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়ছে দেশের সব শ্রেণিপেশার মানুষের মাঝে। সবচেয়ে বেশি কষ্টে আছেন, নিম্নআয়ের মানুষ। তাইতো আঘোষিত লকডাউনও মানতে পারছেন না তারা। করোনার ঝুঁকিতেও জীবিকার জন্য রাস্তায় বেরিয়ে আসছেন তারা।এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে টহল জোরদার করেছে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কর্মব্যস্ত রাজধানীর চিত্র বদলে গেছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের আতঙ্কে। সরকারি নির্দেশ মেনে, ঘরবন্দি সারাদেশের মানুষ। এমন পরিস্থিতিতে সবচেয়ে সংকটে আছেন, নিম্নআয়ের মানুষজন। আয়-রোজগারহীন সামনের দিনগুলো কেমন কাটবে, সেই চিন্তা তাদের ।
এমন পরিস্থিতিতে করোনা আতঙ্ক ছাপিয়ে রাস্তায় নিম্ন আয়ের মানুষ। অনেকটা বাধ্য হয়েই করোনার ঝুঁকিতেও জীবিকার জন্য রাস্তায় বের হয়েছেন তারা।
এদিকে সংক্রমণ প্রতিরোধে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে টহল জোরদার করেছে সেনাবাহিনী। পাশাপশি রাস্তায় চেকপোষ্ট বসিয়ে সামাজিক দূরত্ব বজার রাখতে উদ্বুদ্ধ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
করোনার বিস্তার রোধে প্রতিদিনের উপার্জনই, যাদের ভরসা সে সব নিম্ন আয়ের মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে এমনই প্রত্যাশা সবার।



























