এশিয়ান প্যারা গেমসের প্রস্তুতি জোরদার
- আপডেট সময় : ০৪:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
এশিয়ান প্যারা গেমসের প্রস্তুতি জোরদার করছে এনপিসি বাংলাদেশ। প্রথম বাংলাদেশ প্যারা গেমসের অংশ হিসেবে হয়ে গেলো প্যারা ব্যাডমিন্টন ও প্যারা টেবিল টেনিস প্রতিযোগিতা।
জাপানের আইচি-নাগোয়াতে হতে যাওয়া এশিয়ান প্যারা গেমস এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে এই আয়োজন। আয়োজকদের মূল লক্ষ্য দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান প্রতিবন্ধী ক্রীড়াবিদদের শনাক্তকরণ, প্রতিযোগিতামূলক মূল্যায়ন এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় নির্বাচন করা। এদিন বিভিন্ন অঞ্চল থেকে নিবন্ধিত ১৫০ প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় ও ৭০ জন প্যারা টেবিল টেনিস খেলোয়াড় অংশ নেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ড. মারুফ আহমেদ মৃদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
























