এম সি কলেজ হোস্টেলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সাইফুরকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ২১১৯ বার পড়া হয়েছে
সিলেটে এম সি কলেজ হোস্টেলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সাইফুরকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে সুনামগঞ্জের ছাতক থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে, গ্রেফতার করা হয়েছে মামলার আরেক আসামি অর্জুন লস্করকেও গ্রেফতার করেছে।
সকাল আটটার দিকে ছাতকের নো-আড়াইয়ের একটি খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। এদিকে, সকালে হবিগঞ্জের মাধবপুর থেকে মামলার চার নম্বর আসামি অর্জুন গ্রেফতার হয়। শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজের ছাত্রাবাসে এক গৃহবধূকে দল বেধে ধর্ষণের দায়ে ছাত্রলীগ নামধারী ৬ জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। গণধর্ষণের সময় তরুণীর স্বামীকে অন্য রুমে আটকে রাখা হয়। পরদিন জেলার শাহ পরান থানায় মামলাটি করেন ওই তরুণীর স্বামী।























