এমন পরিস্থিতির সৃষ্টি হবে তা ভাবা যায়নি: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ২১৮৫ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কী অর্জন করলো, এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন পরিস্থিতির সৃষ্টি হবে–তা ভাবা যায়নি। প্রধানমন্ত্রী বলেন, স্থাপনা ধ্বংস হয়েছে, সেগুলো ঠিক করা যাবে, কিন্তু যে নিরীহ প্রাণগুলো ঝরে গেলো তার কি হবে? সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে আন্দোলন ঘিরে হতাহতদের ঘটনায় তিনি মর্মাহত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মৃত্যর ঘটনা তদন্ত হবে। এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন বলেও জানান তিনি। যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানান তিনি।
অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক হিসেবে ছিল ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক দেয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান।























