এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৮৭৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সকালে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে মনিরা শারমিন বলেন, রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে আরপিও’র এই ধারা বড় বাধা। সেই সাথে কালো আইন বাতিলের জোর দাবিও জানান জাতীয় নাগরিক পার্টি—এনসিপির এই যুগ্ম আহ্বায়ক। এর আগে সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে নির্বাচন কমিশন।
























