একজন ব্রেইন স্ট্রোক রোগীর থ্রম্বোলাইসিস প্রসিডিউর সফলভাবে সম্পন্ন করেছেন চট্টগ্রামের এভারকেয়ার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো একজন ব্রেইন স্ট্রোক রোগীর থ্রম্বোলাইসিস প্রসিডিউর সফলভাবে সম্পন্ন করেছেন চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের নিউরোলজির কনসাল্টেন্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, থ্রম্বোলাইসিস প্রসিডিউটিরটি খুবই সময় সংবেদনশীল। স্ট্রোকের সাড়ে ৪ ঘন্টার মধ্যে প্রসিডিউর সম্পন্ন করতে হয়। এ প্রসিডিউরের সাফল্যের মাধ্যমে চট্টগ্রামে ব্রেইন স্ট্রোক রোগীর চিকিৎসার নতুন দ্বারের উম্মোচন হলো। এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবরসহ দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা।



























