উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৪০ বার পড়া হয়েছে
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগর বেশ উত্তাল রয়েছে। বৃদ্ধি পেয়েছে বাতাসের গতিবেগ।
উপকূলীয় এলাকায় গত সোমবার মধ্য রাত থেকে থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ৪২ দশমিক ৬ মিলিটার বৃষ্টিপাত রেকের্ড করেছে জেলা আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পটুয়াখালীর পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।

























