ঈদের পর বিধিনিষেধে কঠোর থেকে কঠোরতর হবে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
ঈদের পরে সরকার বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর থেকে আরো কঠোরতর অবস্থানে যাবে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এছাড়াও পুরো দেশ টিকার আওতায় না আসা পর্যন্ত মাস্কসহ আনুষঙ্গিক সব বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, কোরবানীর পশুর হাটকে ঘিরে গ্রামীণ অর্থনীতির বিরাট যোগসূত্র রয়েছে। ঈদ-উল আযহার সময়কালে এই বার্ষিক অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা রাখতে বিধিনিষেধ ৯ দিনের জন্য শিথিল করা হয়েছে।
























