আগে ঝাঁপ দাও, পরে ভাবো- জীবন নিয়ে স্পর্শিয়ার দর্শন
- আপডেট সময় : ১২:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫২০ বার পড়া হয়েছে
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের জীবনের নানা মুহূর্ত ও ভাবনা নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেত্রী সেখান থেকেও শেয়ার করছেন বিভিন্ন অভিজ্ঞতা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন স্পর্শিয়া। ছবিতে দেখা যায়, লাল টপ ও বাদামি প্যান্টে সোফায় বসে আছেন তিনি। মুখে রয়েছে তার পরিচিত হাসি।
ছবির সঙ্গে জীবনের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন ‘কাঠবিড়ালী’খ্যাত এই অভিনেত্রী। তিনি লিখেছেন, “তারা বলে, ‘ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো।’ আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।”
স্পর্শিয়ার এই বক্তব্যে ফুটে উঠেছে প্রচলিত চিন্তার বাইরে গিয়ে জীবনকে উপভোগ করার মানসিকতা। সাধারণত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবার পরামর্শ দেওয়া হলেও, স্পর্শিয়া মনে করেন অভিজ্ঞতার মধ্য দিয়েও অনেক কিছু শেখা যায়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সেখানে ঘুরে বেড়ানো, সিনেমা দেখা ও শিল্প-সংস্কৃতির বিভিন্ন আয়োজন উপভোগ করছেন তিনি। সম্প্রতি নিউইয়র্কের একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমা দেখেছেন এবং নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে গিয়ে মার্থা গ্রাহামের প্রদর্শনীও দেখেছেন।
কাজের দিক থেকে, স্পর্শিয়াকে বর্তমানে দেখা যাচ্ছে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ। এতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারস


























