অনুপ্রবেশের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ৭ জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
অনুপ্রবেশের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।
ভোরে উপজেলার চাপাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা বাগেরহাট সদর উপজেলার বাসিন্দা। বিজিবি’র পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, কয়েকজন বাংলাদেশী সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করে তাদের থানায় সোপর্দ করা হয়।

























