০১:৫২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

অটোচালকদের অবরোধে রাজধানীতে অটোশূন্য সড়ক

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৫২৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ কয়েকটি দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন অটোচালকরা। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর শত শত অটোচালক সড়কে অবস্থান নেন। এতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অটোচালকদের এই কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। সকাল থেকেই রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন সড়কে অটোরিকশা চলাচল প্রায় বন্ধ রয়েছে। ফলে এসব এলাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

যেসব দাবিতে অটোচালকদের অবরোধ

অটোচালকরা জানান, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। পাশাপাশি সড়কে অভিযান চালানোর নামে অটোচালকদের হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

তাদের আরও দাবি, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনরায় স্থাপন করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরে যাবেন না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

অটোচালক বাতেন বলেন, ‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ অটোচালক আছেন, যারা অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন।’

সতর্ক অবস্থানে পুলিশ

অবরোধকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে জন্য ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রমনা বিভাগের পুলিশের উপকমিশনার জাহিদুল ইসলাম বলেন, পুলিশের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ নজর রাখছে।

সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কমে যাওয়ায় গণপরিবহনের ওপরও চাপ বেড়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অটোচালকদের অবরোধে রাজধানীতে অটোশূন্য সড়ক

আপডেট সময় : ০১:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬