০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

১৫ হাজার ডলার চাঁদা দাবির দুই দিন পর চিকিৎসকের ওপর হামলা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৫৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের কাছে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করার দুই দিন পর তাঁর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর দুই চোখে রক্ত জমাট বাঁধে এবং কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হয়।

চিকিৎসকের হোয়াটসঅ্যাপের কয়েকটি স্ক্রিনশট অনুযায়ী, গত ৬ আগস্ট তাঁকে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করে একটি বার্তা পাঠানো হয়। ১৫ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা দেওয়া হয়েছিল। বার্তায় ডেভিড ইমনের নাম উল্লেখ করা হয় বলে অভিযোগ করেছেন ডা. আসাদুর রহমান।

ভুক্তভোগী চিকিৎসক জানান, প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি এবং ভুয়া কোনো গ্রুপের বার্তা মনে করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা না দেওয়ার দুই দিন পর তাঁর ওপর হামলা হয়।

হামলার প্রায় এক ঘণ্টা পরও তাঁকে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। পরদিনও তাঁকে ভয়ভীতি দেখিয়ে বার্তা পাঠানো হয়। এমনকি কারও কাছে অভিযোগ করলেও কোনো লাভ হবে না—এমন হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

ঘটনার পর চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব জহিরুল ইসলাম শাকিল হামলার নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তিনি বলেন, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এদিকে হামলার ঘটনায় থানায় অভিযোগের পর তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জীবন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১৫ হাজার ডলার চাঁদা দাবির দুই দিন পর চিকিৎসকের ওপর হামলা

আপডেট সময় : ০৩:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬