১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা
- আপডেট সময় : ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৭২৬ বার পড়া হয়েছে
ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতেও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস- এলপিজির দাম ফের বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুনানী ছাড়াই নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি। নতুন নির্ধারিত এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে। বিইআরসির ঘোষণা অনুযায়ী, এবার প্রতিকেজি এলপিজিতে দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে চলতি মাসের শুরুতেই প্রতি কেজিতে দাম বাড়ানো হয়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। সেই হিসেবে এক মাসের মধ্যেই দ্বিতীয় দফায় দাম বাড়লো এলপিজির। নতুন দাম অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে গ্রাহককে অতিরিক্ত ২১২ টাকা গুনতে হবে। বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে।






















