০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

১২ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ৬২ হাজার ৬৩৭ পুরোনো মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ কার্যক্রমের আওতায় মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার ৭৩০টি ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৯০৭টি রিট মামলা রয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গত ১৩ আগস্ট হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে এক দিনেই ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়। এর মাধ্যমে বিশেষ কার্যক্রম শুরুর পর ১২ কার্যদিবসে ৫৫ হাজার ৭৩০টি ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তির মাইলফলক অর্জন হয়েছে।

তিনি জানান, পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে এ বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, গত ৭ মে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের দীর্ঘদিন ধরে চলমান পুরোনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির কার্যক্রম চলছে।

এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, মামলা জট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ। পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি হলে বিচারপ্রার্থীদের অপেক্ষার সময় কমবে এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগের ফলেই এত বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি সম্ভব হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিসের সহযোগিতা অব্যাহত থাকবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১২ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ৬২ হাজার ৬৩৭ পুরোনো মামলা

আপডেট সময় : ০১:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬