০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৫১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে এ রিট করা হয়।

বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

এ বিষয়ে রিটকারী পক্ষের দাবি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের মাধ্যমে সংবিধান ও নির্বাচন-সংক্রান্ত বিধান লঙ্ঘন করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

আপডেট সময় : ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬