হাট-বাজার পরিদর্শনে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৯২৫ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় হাট-বাজার পরিদর্শনে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আশুলিয়া রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কমিশনার তাজওয়ার আকরাম সাকাপিসহ ভ্রাম্যমান আদালতের সদস্যরা।
এ ঘটনায় গতরাতে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী নাজির মোহাম্মদ ইকবাল হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেছে। মামলার অভিযোগে বলা হয়, বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি এবং বাদী ইকবাল হোসেনসহ ভ্রাম্যমান আদালতের একটি দল আশুলিয়া বাজার পরিদর্শনে গেলে সন্ত্রাসী রুহুল মাতবর, আবু তালেব, আল-আমিন মাতবর এবং বিপ্লব সাহাসহ বেশকিছু লোক তাদের উপর অতর্কিতে হামলা চালায়।



























