০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যাটারি ব্যাকআপ রাখা এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

হাট-বাজারের শেড ও ভবনের ছাদে সৌর প্যানেল

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেডের আয়তন বিবেচনায় নিয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত বিভিন্ন বাজারের চার থেকে পাঁচতলা ভবনের ছাদও এ কাজে ব্যবহার করতে বলা হয়েছে।

উৎপাদিত সৌরবিদ্যুৎ দিয়ে সংশ্লিষ্ট হাট-বাজারের নিজস্ব চাহিদা পূরণ করতে হবে। এরপর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ বাধ্যতামূলক

সরকারি নির্দেশনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে ব্যাটারি সংযুক্ত রাখার কথা বলা হয়েছে। এসব ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখতে হবে।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান দাপ্তরিক ভবনেও ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের প্রতি ইউনিটের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এর ফলে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

হাট-বাজারের ইজারার অর্থ ব্যবহার

‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’-এর বিধি ১০-এর (ঙ) ও (চ) অনুযায়ী হাট ও বাজার থেকে পাওয়া ইজারার আয়ের ১০ শতাংশ সংশ্লিষ্ট হাট-বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে ব্যয়ের জন্য নির্ধারিত।

আরও ১০ শতাংশ উপজেলার অন্তর্গত হাট-বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে ব্যয় করার বিধান রয়েছে।

এই অর্থ ব্যবহার করে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং তা বাণিজ্যিকভাবে সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

২০ বছরের রক্ষণাবেক্ষণ চুক্তি

নির্দেশনা অনুযায়ী, সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের চুক্তি করতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট হাট-বাজার কর্তৃপক্ষকে কোম্পানির সঙ্গে নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে বলা হয়েছে। ফলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পাশাপাশি দীর্ঘমেয়াদে এর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে হাট-বাজার ও স্থানীয় সরকারি ভবনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক

আপডেট সময় : ০৩:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬