০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে যেসব কারণ

তদন্ত কর্মকর্তা আবেদনে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ ছাড়া ঘটনার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চায় পুলিশ। পলাতক আসামিদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তার করাও তদন্তের লক্ষ্য।

পাশাপাশি অজ্ঞাতনামা আসামিদের পরিচয় এবং তাদের আশ্রয়দাতাদের বিষয়ে তথ্য জানতে চায় তদন্ত সংস্থা। সংশ্লিষ্ট ব্যক্তিরা কোথায় অবস্থান করছেন এবং কোথায় সভা করছেন, সেসব বিষয়েও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আদালতে রিমান্ড শুনানি

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবু সাইদ সাগর রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বারিধারার বাসা থেকে গ্রেপ্তার

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্রিগেড (এসআরবি)। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যেভাবে নিহত হন কিশোর মোতালিব

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেয় কিশোর আবদুল মোতালিব। এ সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকনকে ২৯ নম্বর আসামি করা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬