সড়ক দুর্ঘটনায় আহত আকিবের আশু সুস্থতা কামনা করে চট্টগ্রামে দোয়া মাহফিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় আহত শেখ শাহরুখ হোসেন আকিবের আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল হয়েছে চট্টগ্রামে ।
নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি চট্টগ্রাম জেলা। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি ড. মোহাম্মদ জাহেদ খান, সিনিয়র সভাপতি এম ওয়াদুদ, সাধারণ সম্পাদক কামাল পাশা অন্যান্য নেতাকর্মীরা। পরে তার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। আহত শাহরুখ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দীন ছালুর ছেলে ।


























