০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

স্ত্রী-সন্তানদের টাকা পাঠাতে পারছি না, কোচের স্ট্যাটাসে বিব্রত বাফুফে

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইপর্ব সামনে রেখে যশোরে ক্যাম্প করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ক্যাম্প থেকে রোববার ঢাকায় ফেরার পর বেতন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন ইংলিশ হেড কোচ জেরার্ড জোন্স। তার অভিযোগ, বেতন না পাওয়ায় স্ত্রী ও সন্তানদের কাছে টাকা পাঠাতে পারছেন না তিনি। এমন বক্তব্যে বিব্রত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জোন্স লেখেন, ‘আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। ক্রমাগত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই এবং আমার স্ত্রী ও সন্তানদের খাওয়ার জন্য টাকা পাঠাতে পারছি না। আমি আমার জীবনের জন্য শঙ্কিত এবং খুব ভয়ে আছি।’

জোন্সের এমন বক্তব্যের বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, চুক্তি অনুযায়ী প্রতি মাসের ১০ তারিখ কোচের বেতন দেওয়ার কথা। সোমবারই তার অ্যাকাউন্টে বেতন জমা হয়েছে। এখন সেটি ইংল্যান্ডে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ‘আজ তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। সেটা ইংল্যান্ডে পাঠাতে প্রক্রিয়া রয়েছে। আমরা সেটি করছি। বৃহস্পতিবারের মধ্যে ইংল্যান্ডে সেই অর্থ চলে যাবে।’

বাফুফে জানিয়েছে, বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া রয়েছে। ফলে বেতন জমা হওয়ার পরও সরাসরি ইংল্যান্ডে অর্থ পাঠাতে কিছুটা সময় লাগে।

এদিকে, বাফুফের অ্যাকাউন্ট থাকা ব্যাংকে গিয়ে জোন্সের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে ফেডারেশন। এ ঘটনায় তাকে সতর্ক করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক।

ইমরান হোসেন তুষার বলেন, ‘কোচকে সামগ্রিক বিষয়ের জন্য সতর্ক করে চিঠি দেওয়া হচ্ছে। এমন আচরণ মোটেও প্রত্যাশিত নয়।’

কোচ হিসেবে জেরার্ড জোন্সের পারফরম্যান্স নিয়ে বাফুফের বড় ধরনের অসন্তোষ না থাকলেও তার আচরণ নিয়ে ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। এর আগে জাতীয় দলের সিনিয়র কোচ থমাস ডুলিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন।

জোন্সের সাম্প্রতিক স্ট্যাটাস ও বাফুফের সঙ্গে তার আচরণ নতুন করে বিদেশি কোচদের ব্যবস্থাপনা নিয়ে ফেডারেশনকে ভাবাচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রী-সন্তানদের টাকা পাঠাতে পারছি না, কোচের স্ট্যাটাসে বিব্রত বাফুফে

আপডেট সময় : ০২:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬