স্ত্রীর সামনেই এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
- আপডেট সময় : ০২:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৬৬০ বার পড়া হয়েছে
কুমিল্লায় স্ত্রীর সামনেই জিল্লুর রহমান নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।বুধবার সকাল সোয়া ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান নগরীর ২৫নং ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে। নিহত যুবলীগ নেতা জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিল। সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শিক্ষিকা স্ত্রীকে, মোটরসাইকেলে করে তার কর্মস্থলে পৌঁছে দিতে যান জিল্লুর। সেখান থেকে ফেরার পথে সাত থেকে আটজন দুর্বৃত্ত, তার মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে জিল্লুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত কমল কৃষ্ণ ধর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে একই তথ্য জানা গেছে। গুরুতর অবস্থায় জিল্লুর রহমানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।























