০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

সৌদির ৮ তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

হুথিদের মুখপাত্র আমিন হাইয়ান বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেন, গত এক মাসে সৌদি আরবের সামরিক অবস্থান, তেল স্থাপনা ও তেলবাহী জাহাজ লক্ষ্য করে মোট ৩১টি অভিযান চালিয়েছে তাদের বাহিনী।

হাইয়ানের দাবি, ২০ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত সৌদি আরবের আটটি তেল ট্যাংকারে হামলা চালানো হয়েছে। এর মধ্যে পাঁচটি লোহিত সাগরে এবং তিনটি এডেন উপসাগর ও আরব সাগরে হামলার শিকার হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও দাবি করেন, আঞ্চলিক জলপথে চলাচলকারী সৌদি আরবের ৪৮টি তেলবাহী ট্যাংকার আটকে দিয়েছে হুথিরা। এর মধ্যে ১৪টি লোহিত সাগরে এবং ৩৪টি আরব সাগর ও ভারত মহাসাগর এলাকায় ছিল বলে দাবি করা হয়।

হুথি মুখপাত্র বলেন, ইয়েমেনের সানা বিমানবন্দর ও হোদেইদা বন্দরে সৌদি হামলা এবং ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের ইয়ানবু, নাজরান, জিজান ও আবহা অঞ্চলের বিভিন্ন স্থাপনা এবং পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলোতে নয়টি অভিযান চালানোর দাবিও করেছে হুথিরা।

হাইয়ানের দাবি, এসব হামলায় সৌদি ও সৌদি সমর্থিত বাহিনীর শতাধিক সদস্য নিহত বা আহত হয়েছেন এবং সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি মোকা উপকূলের কাছে দুটি জাহাজ অকার্যকর করা এবং লোহিত সাগরে ১০টির বেশি সামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত করার দাবিও করেছে গোষ্ঠীটি।

তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। ইয়েমেন যুদ্ধের প্রেক্ষাপটে এর আগে বিভিন্ন সময়ে সৌদি ভূখণ্ড ও জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৌদির ৮ তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

আপডেট সময় : ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬