সুন্দরবন শরণখোলা রেঞ্জের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
সুন্দরবন শরণখোলা রেঞ্জের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। শুষ্ক আবহাওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে বনের সমতল ভূমিতে। সকালে আবারও অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।
এদিকে আগুনের সূত্রপাত জানতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখেলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনকে প্রধান করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম সরোয়ার জানান, লোকালয় থেকে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দূর বনে আগুন ধরে যায়। শুষ্ক আবহাওয়ার কারণে শুকনো পাতায় আগুন ছড়িয়ে পড়ছে। আরো জানান, আগুন নিয়ন্ত্রণে পানি দিতে সাড়ে চার কিলোমিটার পাইপ বসানো হয়েছে। ভোর থেকে তিনটি ইউনিট নতুন করে কাজ করছে।




















