সীমান্তে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ
খাইরুল ইসলাম, লালমনিরহাট
- আপডেট সময় : ০১:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৮২ বার পড়া হয়েছে
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর মাদকবিরোধী অভিযানে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ এলাকায় গংগারহাট বিওপির একটি টহলদল অভিযান চালায়। এ সময় ভারতীয় সীমান্ত থেকে আসা এক সন্দেহভাজন ব্যক্তি বিজিবির ধাওয়া খেয়ে একটি বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে বস্তায় তল্লাশি চালিয়ে বিশেষভাবে প্যাকেটজাত ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ টাকা।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, মাদক চোরাচালানে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।























