সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিল বন্ধের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ
- আপডেট সময় : ০৬:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
আগামী ১ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ব জুট মিল সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিল বন্ধের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে মিলের শ্রমিকরা।
সকাল ১০টায় মিলের কাজ বন্ধ রেখে ঘন্টাব্যাপী শ্রমিকরা আন্দোলন কর্মসূচীতে যোগ দেয়। জাতীয় শ্রমিক লীগ জাতীয় জুট মিল শাখার সভাপতি আওরঙ্গ আজিজ স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। সমাবেশে বক্তারা বলেন, বিগত বিএনপি জোট সরকারের সময়ে এই মিলটি বন্ধ ঘোষনা করা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় মিলটি উদ্ধোধন করেন। উদ্ধোধনের তিন বছরে মিলটি ২৩ কোটি টাকা লাভ করে। কিন্তু বিজেএমসির কর্মকর্তারা এই লাভের ২০ কোটি টাকা অন্য জুটমিলে নিয়ে যায়। পরবর্তীতে ২০ কোটি টাকা ব্যাংক ঋন নিয়ে এই মিলে কার্যক্রম চালানো হয়। এই ২০ কোটির মধ্যে ১০ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। বাকী ১০ কোটি টাকার ঋনের জন্য মাসে ৩০ লাখ টাকা সুদ পরিশোধ করতে হচ্ছে। তারপরেও মিলটি এখনো লাভজনক অবস্থায় রয়েছে।



























