সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহবান ডা. জুবাইদা রহমানের
- আপডেট সময় : ১০:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, মর্যাদা ও সম্মানের সঙ্গে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। যাতে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে কেউ সর্বস্ব না হারায়, এবং মানসম্মত সেবা সবার দোরগোড়ায় পৌঁছে যায়। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে স্বাস্থ্যসংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।
রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজন করা হয় বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালা।
কর্মশালায় স্বাস্থমন্ত্রী জানান, চলতি বছরে গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার।
অর্থমন্ত্রী বলেন, বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে । জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার ।
তিনি বলেন, দেশের বিশাল তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা, চিন্তা আমাদের অন্যতম সেরা জাতীয় সম্পদ।























