০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

সাইবার সুরক্ষা আইনে এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার, আদালতে বিক্ষোভ

আরিফ রেহমান বগুড়া
  • আপডেট সময় : ০২:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৬০৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
, মঙ্গলবার গভীর রাতে ঢাকার মণিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে বগুড়ায় নিয়ে এসে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে সরকারদলীয় স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় তারা তানভীরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি মানহানিকর পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই প্রকাশিত ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অভিযোগে আরও বলা হয়, পোস্টটির মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানির পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে অব্যাহতি দেয়।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের প্রয়োজনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফ রেহমান
বগুড়া।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাইবার সুরক্ষা আইনে এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার, আদালতে বিক্ষোভ

আপডেট সময় : ০২:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬