সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জামায়াতে ইসলামীর
- আপডেট সময় : ০২:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার রাতে এক বিবৃতিতে এ আহ্বান জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে জামায়াত সেক্রেটারি দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম… গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবৃতিতে তিনি দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দুঃখ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।






















