সরকার পরিবর্তন করতে চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার আহ্বান ওবায়দুল কাদেরের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৭২৩ বার পড়া হয়েছে
সরকার পরিবর্তন করতে চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে গাজীপুর হতে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস রেপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহবান জানান তিনি। এ সময় আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোন পরিস্থিতি দেশে বিরাজমান নেই বলেও জানান ওবায়দুল কাদের। এছাড়া গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
























