০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সমঝোতা ছাড়াই শেষ আইজেনকোট ও নেতানিয়াহুর দলের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলে ঐক্য সরকার গঠন নিয়ে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে আলোচনা হয়েছে। তবে চার ঘণ্টার বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দল দুটি।

রোববার (২২ নভেম্বর) হার্জলিয়ার একটি হোটেলে দুই দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। চার ঘণ্টার আলোচনা শেষে উভয় পক্ষ জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে। তবে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট সময় জানানো হয়নি।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

পরবর্তী বৈঠকে বসবে দুই দল

সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সঙ্গে আলোচনায় লিকুদের প্রতিনিধিত্ব করেন নেসেটে দলটির নেতা অফির কাটজ। এ ছাড়া নেতানিয়াহুর দীর্ঘদিনের আইনজীবী মাইকেল রাবেলোও বৈঠকে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ইয়াশার পার্টির পক্ষে অংশ নেন আইনপ্রণেতা চিলি ট্রপার, আইজেনকোটের সাবেক চিফ অব স্টাফ গাই গুটম্যান এবং নেতানিয়াহুর সাবেক চিফ অব স্টাফ ইয়োভ হোরোভিৎস।

তবে লিকুদকে অন্তর্ভুক্ত করে আইজেনকোটের নেতৃত্বে ঐক্য সরকার গঠনের পক্ষে থাকা নাফতালি বেনেটের ‘বিয়াচাদ’ পার্টির কোনো প্রতিনিধি রোববারের বৈঠকে উপস্থিত ছিলেন না। যদিও গত সপ্তাহে ইয়াশার ও লিকুদের মধ্যকার বৈঠকে দলটির প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে আলোচনা হয়নি

হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ঐক্য সরকার গঠিত হলে কে প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে আলোচনা হয়নি।

এ ছাড়া নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কোনো ব্যবস্থা করা হবে কি না, সে বিষয়েও আলোচনা হয়নি।

তবে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে লিকুদের নেতৃত্বাধীন বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা, অতি-ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন।

এসব বিষয়েও দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

বেন-গভিরের দলকে নিয়ে মতবিরোধ

সম্ভাব্য ঐক্য সরকারে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কট্টর ডানপন্থি দল ‘ওতজমা ইয়েহুদিত’-কে অন্তর্ভুক্ত করা নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে।

চ্যানেল ১২ ও ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াশার পার্টি এই দলকে নিয়ে সরকার গঠনের বিরোধিতা করছে। তবে ওতজমা ইয়েহুদিতকে সরকার থেকে বাদ দেওয়ার বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি লিকুদ।

ফলে সরকার গঠন নিয়ে দুই দলের আলোচনায় অনিশ্চয়তা রয়ে গেছে। পরবর্তী বৈঠকে এসব মতপার্থক্য কাটিয়ে কোনো সমঝোতায় পৌঁছানো যায় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সূত্র: টাইমস অব ইসরাইল

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সমঝোতা ছাড়াই শেষ আইজেনকোট ও নেতানিয়াহুর দলের আলোচনা

আপডেট সময় : ১২:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬