নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি আনিছুর রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ২৪৫৪ বার পড়া হয়েছে
নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
এর আগে ৯ আগস্ট তিনি বলেছিলেন, আগামী নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে অনলাইনভিত্তিক নির্বাচনী ব্যবস্থাপনা অ্যাপ ব্যবহার করা হবে। প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা, ভোটার, দল, প্রার্থী, প্রতীক, ছবি, ভোটকেন্দ্রের তথ্যসহ বিভিন্ন সেবা এই অ্যাপে পাওয়া যাবে। আগামী নভেম্বরের মধ্যে এটি উদ্বোধন করা হবে।
আনিছুর রহমান আরও বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হওয়ার কথা। সাধারণত ৪৫ দিন আগে তফসিল দেওয়া হয়।

























