শিক্ষকদের সকল ন্যায্য দাবি বাস্তবায়নের আশ্বাস শিক্ষামন্ত্রীর
- আপডেট সময় : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৮১ বার পড়া হয়েছে
শিক্ষকদের মূল্যায়ন এবং বেতন স্কেলসহ সকল ন্যায্য দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষক নেতাদের সাথে বৈঠকে তিনি জানান, শিক্ষকদের আর দাবি নিয়ে মন্ত্রণালয়ে ঘুরতে হবে না। অন্যদিকে, শিক্ষাকে এক ছাতার নিচে আনার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রাজপথে দীর্ঘদিনের আন্দোলন আর দাবি-দাওয়ার অবসান হতে যাচ্ছে শিক্ষাখাতে। শিক্ষকদের বেতন স্কেলসহ নানা বিষয়ে নিয়ে সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৈঠকে শেষে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের মূল্যায়ন যেন সঠিক ভাবে হয় সে লক্ষ্য কাজ করছে সরকার।
এসময় মন্ত্রণালয়ের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষা ব্যবস্থায় কোনো স্তরেই দুর্নীতিকে আর কোনভাবেই ছাড় দেয়া হবে না বলেও জানান তারা।



















